রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবক নিখোঁজ

নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার আতলাশপুর এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজের এক সপ্তাহ পার হয়ে গেলেও তার কোন খোঁজ মিলেনি। ১৩ মার্চ সকালে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দ্বীন ইসলাম।

মা মাছুমা বেগম জানান, তার ছেলে দ্বীন ইসলাম স্থানীয় একটি লবন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। কর্মস্থলে খোঁজ নিয়ে জানা যায় সেখানেও যায়নি। বন্ধুদের বাড়ি ও আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও না পেয়ে রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন।

About the author

SOFT PRO IT