রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোজাম্মেল হক (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা করেছে পুলিশ। ১৮ মার্চ শনিবার সকালে উপজেলার বরাব এলাকা থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল জানান, শনিবার সকালে মোজাম্মেলে হকের ঝুলন্ত মৃত দেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মোজাম্মেল কিশোরগঞ্জ জেলার কতিয়াদি থানার ভিটিপাড়া এলাকার এলাছ মিয়ার ছেলে। মোজম্মেল হক বরাব এলাকার খোকার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

About the author

SOFT PRO IT