রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মোশাররফ হাসান মোল্লা বাবুর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা

রূপগঞ্জে মোশাররফ হাসান মোল্লা বাবুর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রার-এ অন্তর্ভুক্ত করায় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোশাররফ হাসান মোল্লা বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় রূপগঞ্জে অনুষ্ঠিত এই বিশাল শোভাযাত্রায় কয়েকশ মোটর সাইকেল অসংখ্য গাড়ির বহর এলাকায় আলোড়ন সৃষ্টি করে।1 copy

গতকাল সকালে কাঞ্চন ব্রিজ এলাকা থেকে শুরু করে মুরাপাড়াস্থ রূপগঞ্জ উপজেলা পরিষদ ও রূপসী হয়ে দাউদপুর সহ শোভাযাত্রাটি বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। এরপর উপজেলা প্রশাসনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) সহ সকলের সাথে তিনি কুশল বিনিময় করেন।

উপজেলা প্রশাসনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেছ, ফেরদৌসি আলম নিলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ডাঃ জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, মুক্তিযোদ্ধা আল-আমিন দুলাল প্রমুখ।

About the author

SOFT PRO IT