নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মায়ের সাথে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

রূপগঞ্জে মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মায়ের সাথে অভিমান করে শাদিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলার কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাদিয়া উপজেলার কুশাবো এলাকার মৃত চানঁ মিয়ার কন্যা। চার ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে কাঞ্চন হাজী রফিজ উদ্দিন গালস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী ছিল।

মেয়েটির বড় ভাই মাসুদ বলেন, সোমবার বিকালে মায়ের সাথে আমার ছোট বোনের খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। তাছাড়া তার মাথায় একটু সমস্যা ছিল। এক পর্যায়ে সাহিদা কীটনাশক ঔষধ পান করে। রাতে সে শারীরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোরে হাসপাতালেই তার মৃত্যু হয়।

About the author

SOFT PRO IT