রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ
Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। গতকাল ২০সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। খাদুন খেলার মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা মোঃ মহসিন ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নাছির উদ্দিন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি  হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা খাদুন-রূপসী সড়ক প্রদক্ষিণ করে।

About the author

SOFT PRO IT