রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আশরাফ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) সকালে দেবই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ আলম দেবই এলাকার মোজাম্মেলের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই ফয়সাল আহম্মেদ জানান, আশরাফ আলম দেবই এলাকায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT