রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়নগঞ্জের রূপগঞ্জে কামাল হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মোগড়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন সোনারগাঁ থানার হামছাদী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এস আই) রিপন আলী খান জানান, কামাল হোসেন দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারীভাবে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। শুক্রবার সকালে মোগড়াকুল এলাকার বাদশা মিয়ার ছেলে রাকিব মিয়ার সাথে ইয়াবা বেচা কেনা করার  সময় অভিযান পরিচালনা করে ৫৫ পিছ ইয়াবাসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় অপর মাদক ব্যবসায়ী রাকিব পালিয়ে যায়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT