রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক বিরোধী সভা

রূপগঞ্জে মাদক বিরোধী সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রুপগঞ্জে সেচ্ছাসেবী  তরুনদের ডাকে  পূর্বাচল সামাজিক সংগঠনের আয়োজনে মাদক বিরোধী সভা ও  র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কালনী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ওসি( ইন্টিলিজেন্স) ইন্সপেক্টর মোহাম্মদ শহিদুল আলম, ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া, সলিমদ্দিন চৌধূরী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গির মালুম।

বক্তারা বলেন, মাদকের নানা কুফল সম্পর্কে সমাজের সর্বস্তরের লোকজনকে সচেতন করে বলেন, মাদক সর্বনাশা বিষাক্ত সাপের ন্যায়।  অবিলম্বে মাদক নির্মূলে পাইকারী ও খুচরা বিক্রেতাদের  আইনের আওতায় এনে সমাজ থেকে মাদক নির্মূলের দাবী জানান।

About the author

SOFT PRO IT