নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে লোকবল সঙ্কটের কারণে ভূমি অফিসে আসা লোকজন চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ শুণ্য থাকায় কার্যক্রম স্থবির হয়ে আছে।
উপজেলা ভুমি অফিস সুত্র জানায়, ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জ উপজেলা। প্রতিটি ইউনিয়ন ভুমি অফিসে সহকারী কর্মকর্তা একজন, উপ-সহকারী কর্মকর্তা একজন ও অফিস সহায়ক ২ জন থাকার নিয়ম রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩৬ পদের মধ্যে ১০টি পদই শুণ্য রয়েছে। এছাড়া সার্টিফিকেট সহকারী একজন, অতিরিক্ত সার্টিফিকেট সহকারী একজন ও চেইনম্যান একজনের পদ শুণ্য রয়েছে। শুণ্য রয়েছে কানুনগোর পদটিও।
সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম বলেন, শুণ্য পদ রয়েছে বেশ কয়েকটি। আমি নতুন এসেছি। অফিস গুছিয়ে নিয়ে বিষয়টি দেখবো।

