রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ভাসমান-ছিন্নমূল মানুষের মাঝে ইউএনওর সেহরী বিতরণ

রূপগঞ্জে ভাসমান-ছিন্নমূল মানুষের মাঝে ইউএনও’র সেহরী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : পবিত্র মাহে রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাসমান, অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে সেহরীর খাবার বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত রাখতে সেহরী নিয়ে মানুষের দারস্থ হয়েছেন রূপগঞ্জ উপজেলার ইউএনও শাহ নুসরাত জাহান। ২৫ই এপ্রিল রবিবার ভোর রাতে উপজেলার গোলাকান্দাইল, ভূলতা, বরপা, তারাবো, রূপসী, মুড়াপাড়া এলাকায় সেহরী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানসহ আরো অনেকে।

শাহ নুসরাত জাহান বলেন, যারা সমাজে অসহায় ছিন্নমূল তাদের জন্য আমাদের এই ছোট আয়োজন। সামান্য আহারের জন্য অনেকেই রমজানের রোজা রাখতে পারে না তাই আমরা তাদের জন্য এই সামান্য ব্যবস্থা করেছি। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT