রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, বাঁধা দেওয়ায় পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ এলাকায় ২১শে ডিসেম্বর সোমবার সকালে ব্যবসায়ী ওয়াদুদ মোল্লার জমি দখলের চেষ্টা করে স্থানীয় ভুমিদস্যুরা। দখলে বাঁধা দেওয়ায় ওয়াদুদ মোল্লাকে পিটিয়ে আহত করে দখলবাজ ভুমিদস্যুরা।

ওয়াদুদ মোল্লার মেয়ে কুরছিয়া বেগমের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার পিতা ওয়াদুদ মোল্লা রূপগঞ্জ থানাধীন মাছুমাবাদ মৌজাস্থিত ২.২৫ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হয়ে একটি দোকান ও একটি গ্যারেজ দিয়ে ব্যবসা করে আসছে। ভুমিদস্যু কাজী সোয়েব, কাজী তুহিন, সামসু, শাওন, মাহবুব ওরফে বাবুসহ আরো ৪/৫ জন সোমবার সকালে তাদের দোকান ও গ্যারেজ ভাংচুর করে দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ওয়াদুদ মোল্লা তাদেরকে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ভুমিদস্যুরা প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT