রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত-৩

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাছুম মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় তার স্ত্রী তাহমিনা, তার শশুর এবং শাশুরীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। সোমবার (৭ জানুয়ারি) দুপুরে আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাছুম মিয়ার থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ছয় মাস আগে তার স্ত্রী তাহমিনা বেগমের বড় ভাই সুমন মিয়ার সঙ্গে হাটাব আতলাশপুর এলাকার রুহুল আমিনের বিভিন্ন কাজের টাকার ভাগভাটোয়ার তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে প্রতিপক্ষ রুহুল আমিন, আরিফ, রাহুলসহ তাদের লোকজন মাছুম মিয়ার শশুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে সুমন মিয়াকে না পেয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাছুমের স্ত্রী তাহমিনা বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাহমিনাকে বাঁচাতে এগিয়ে এলে শশুর সলিম উদ্দিন ও শাশুরী হাছেন বানু পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ ব্যপারে যথাযথ ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 January 2019

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত-৩

www.narayanganjbarta24.com