রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-২

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষক ও তার দুই সহযোগীকে আসামী করে ধর্ষীতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে রূপগঞ্জ সদর ইউনিয়নের পর্শি এলাকায়।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষনের শিকার কিশোরী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার পশ্চিম ব্রজেরহাট এলাকায় তাদের বাড়ি। তারা রূপগঞ্জ সদর ইউনিয়নের পর্শি এলাকায় বসবাস করে আসছে। স্থানীয় ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। কিশোরী স্কুলে আসা যাওয়ার পথে খিলক্ষেত থানার পাতিরা এলাকার আজিজুল হকের ছেলে আবুল কালাম আজাদ তাকে প্রেম নিবেদন করলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের মধ্যে দৈহিক মিলনের সম্পর্কও হয়। পরে আবুল কালাম আজাদ ঐ কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে কিশোরী আবুল কালামকে বিয়ের কথা বললে কিশোরীকে নানানভাবে ঘুরাতে থাকে। এসময় কিশোরীর পরিবারের পক্ষ থেকে আবুল কালামকে বিয়ে করার জন্য চাপ দেয়। পরে গত ৫ অক্টোবর ধর্ষক আবুল কালাম কিশোরীকে বিয়ে করবে বলে গোয়ালপাড়া এলাকার ঢাকার সাহেবের বাড়িতে আসতে বলে। কিশোরী ঐ বাড়িতে যায়। এরপর কিশোরীকে কাজী আসতেছে বলে একটি নির্জন বাড়িতে আটরে রেখে  আবুল কালাম আজাদের দুই সহযোগী সবুজ ও মাহিদের সহযোগীতায় ওই কিশোরকে ধর্ষণ করে কিশোরীকে রেখে লম্পট প্রেমিকসহ তার দুই বন্ধু পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষক আবুল কালাম আজাদ ও তার বন্ধু সবুজকে রাতেই গ্রেফতার করে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT