রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা নদীর পার এলাকায় মামুন মিয়া (১৯) নামে ডকইয়ার্ডের শ্রমিক। গতকাল ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিদ্যুৎ পৃষ্টে নিহত হয়। মামুন মিয়া ঢাকা জেলার দোহার থানার দুবলীবাজার এলাকার নুর আলম বাদশার ছেলে।

পুলিশ জানায়, মামুন মিয়া হরিনা নদীর পার এলাকার মেসার্স এ সামাদ ডকইয়ার্ডে দীর্ঘদিন ধরে ওয়েলডিং মিস্ত্রী হিসেবে কাজ করতো। মঙ্গলবার সকালে ওয়েলডিং করার সময় বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT