রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই খায়রুল ইসলাম জানান, অনিক চন্দ্র দাস টেকনোয়াদ্দা এলাকার অজিত চন্দ্র দাসের ছেলে। সকাল ১০ টার দিকে পিসির বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় অনিক। এসময় রাস্তার পাশে বকুলের মাছের খামারের বিদ্যুৎতের তাড়ে জড়িয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT