রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিদ্যুৎপৃষ্টে শফিক মিয়া নামে এক যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শফিক মিয়া (২৮) নামে এক যুবকের ঝলসানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সে যুবক ঐ এলাকার সরফু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার এস আই রাসেল শেখ জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে শফিক মিয়া গত রাতের যে কোন সময় বরাবো এশিয়ান টেক্সটাইলের পাশে একটি দোতলা ভবনের ছাদের উপর থেকে হাইভল্টেজ তারের সাথে শর্ট লেগে নিচে পরে যায়। বৃহস্পতিবার সকালে সাড়ে ৮ টায় শফিক মিয়ার ঝলসানো মৃতদেহ জব্বার মিয়ার বাড়ির পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT