রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিএনপি নেতার জামিন পেয়ে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে বিএনপি নেতার জামিন পেয়ে সংবাদ সম্মেলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রকল্পের বালু লুটের অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার তারাব পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু সংবাদ সম্মেলন করেছেন। জামিন পাওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রূপগঞ্জে বিএনপিকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন। এসময় তিনি তার বিরুদ্ধে মামলাকে হয়রানীমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান পিন্টু ছাড়াও বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সভাপতি আশিক হক ওসমান, পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর। এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল রকি আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের লোকজন রূপগঞ্জে বিএনপিকে বিতর্কিত করতে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা এখনো তাদের দোসরদের দ্বারা মামলা, অপপ্রচারসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তাই এর সুষ্টু তদন্ত দাবী করছি। পাশাপাশি দলের নাম ভাঙ্গিয়ে যে কেউ অপকর্মে লিপ্ত থাকলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ব্যবস্থাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৫ অক্টোবর রূপগঞ্জে মেঘনা নদী থেকে রাজধানীতে পানি সরবরাহের জন্য গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের বালু লুটের অভিযোগে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ১৬ অক্টোবর আদালতে প্রেরণ করলে তাকে জামিন দেন বিচারক।

About the author

SOFT PRO IT