রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিএনপি অফিস ভাংচুর

রূপগঞ্জে বিএনপি অফিস ভাংচুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ৪ঠা আগস্ট বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জের উপজেলার ভুলতা এলাকায় ঘটনা ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেলা ৩টার দিকে দিপু ভূঁইয়ার কার্যালয়ের সামনে বিএনপি অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। তাদের মিছিল করার কথা ছিল। সময় একজন তরুণ, যুবক নারী লাঠিসোটা হাতে দিয়ে এগিয়ে আসেন। এতে ভয়ে ঘটনাস্থল থেকে সরে যায় বিএনপি নেতাকর্মীরা। পরে হামলাকারীরা ভাঙচুর শুরু করে।

এই বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ( সার্কেল) আবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে কার্যালয়ের চেয়ার জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 August 2022

রূপগঞ্জে বিএনপি অফিস ভাংচুর

www.narayanganjbarta24.com