রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

রূপগঞ্জে বিএনপির ৩ শতাধীক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) গনসংযোগ করেছেন। গণসংযোগে যোগ দিয়েছেন, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সূফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ শতাধীক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। রোববার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ গণসংযোগ করেন তারা। গণসংযোগ শেষে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক জন সভার আয়োজন করা হয়। জনসভায় কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, যুবদল নেতা অলিউল্লাহ অলির নেতৃত্বে প্রায় ৩ শতাধীক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এসময় তারা নৌকাকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে জনসভায় বক্তব্যে রাখেন, গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শেখ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, নবিউল হাসান শান্ত, মিজানুর রহমান প্রমুখ।

About the author

SOFT PRO IT