নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নারীসহ নিহত-৩

রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নারীসহ নিহত-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই নারী যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানাধীন শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩২), একই জেলার বাজিতপুর থানাধীন পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৪) ও লেগুনাচালক, তাবে তার পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ গণমাধ্যমকে বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রীবাহী লেগুনা (ঢাকা মেট্রো-ন-১৩-৮৪৫৯) রিজার্ভ যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৭টার দিকে লেগুনাটি ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় পৌঁছালে ঢাকাগামী অগ্রদুত পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো গ-১১০-৬৫৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় লেগুনার যাত্রী আকলিমা বেগম, আমিন মিয়া, আকাশ, রিংকু দত্ত, এরশাদ, শারমিন আক্তার, সুরমা বেগম, আমির হোসেন, ইমনসহ কমপক্ষে ১৬ জন।

এসআই আরো বলেন, আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

About the author

SOFT PRO IT