রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাস খাদে পড়ে আহত-২৫

রূপগঞ্জে বাস খাদে পড়ে আহত-২৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বোরাক পরিবহনে একটি বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে। রোববার (৯ জুন) সকালে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের নীলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মুক্তি বেগম, হাসান, রাহিমা, লিপি, মারিয়া, শেফালী, নির্জনা, আলিফ, মাসুম, খাদিজা।

প্রত্যক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, নাঙ্গলবন্দ এলাকা থেকে ২৫/৩০ জন বোরাক পরিবহনের একটি বাসযোগে (ঢাকা মেট্রো জ ১১-২৪৯২) নরসিংদীর জেলার ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি রূপগঞ্জ উপজেলার নীলভিটা এলাকায় পৌছাঁলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ খাদে পড়ে যায়। এসময় প্রায় ২৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এসময় এক নারী যাত্রী বাসের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

About the author

SOFT PRO IT