রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাসের চাকায় পৃষ্ট হয়ে দুই নৃত্য শিল্পী নিহত, আহত-১

সড়ক দূর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাকায় পৃষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো এক নারী আরোহী আহত হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুগদা এলাকার হৃদয় গাজী (৩০), মুগদা জিলপার এলাকার জাফর মিয়ার কন্যা শারমীন আক্তার (১৮) এবং আহত হলেন, গাজীপুরের মীরেরগাঁও এলাকার নুর আলমের কন্যা আখিঁ আক্তার (১৬)। তারা তিনজনই ছিলেন নৃত্য শিল্পি।

ভূলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, রাতে দেড়টার দিকে নরসিংদীতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আখি এবং শারমীন আক্তারকে সাথে নিয়ে হৃদয় গাজী মোটরসাইকেলযোগে ঢাকার নিজ বাড়ি মুগদায় ফিরছিলেন। পথিমধ্যেই উপজেলার আউখাব এলাকার পৌছলে ঢাকা-সিলেট মহাসড়কে বিপরিত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মটরসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পরে যায়।

এসময় আরেকটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় গাজী ও শারমীন আক্তারের মৃত্যু হয় । এসময় আখি আক্তার গুরুতর আহত হয়। পরে ভূলতা ফাড়ির পুলিশ গুরুতর আহত অবস্থায় আখি আক্তারকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি ও দূর্ঘটনাকবলিত মটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে।

About the author

SOFT PRO IT