রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বাসের ধাক্কায় মোজাম্মেল হোসেন সুমন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার আল্লাহ ভরসা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মোজাম্মেল হোসেন সুমন কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার খিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

হাইওয়ে পুলিশের এসআই মোয়াসিন জানান, বুধবার ভোরে মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হোসেন ভুলতা এলাকায় যাচ্ছিলেন। এ সময় তিনি বরপা এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি বাস তাকে থাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 December 2019

রূপগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

www.narayanganjbarta24.com