রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরনী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাক্ষনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ,সাস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার ব্রাক্ষনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট লেখক গবেষক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাক্ষনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আওয়ামীলীগ নেতা একরামুল কাদির শিমুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিলন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, মহিলা নেত্রী মাহমুদা বেগম প্রমুখ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাংলায় রচনা প্রতিযোগিতা দেশাতœক বোধক গান  নৃত্য পরিবেশনসহ বিভিন্ন খেলাধূলায় যারা  বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 February 2018

রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরনী

www.narayanganjbarta24.com