রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাবলু গড়ামি নামে এক যুবক অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার

রূপগঞ্জে বাবলু গড়ামি নামে এক যুবক অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ বাবলু গড়ামি (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলু গড়ামি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার দড়িচর খাজুরিয়া এলাকার বজলু গড়ামির ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, সকালে বিশ্বরোড এলাকার শাহ চন্দ্রপুরি খাবার হোটেলের সামনে পুলিশ দেখে সন্ত্রাসী বাবলু গড়ামি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ওই যুবককে আটক করে।

এ সময় তার সঙ্গে থাকা একটি ওয়ান সুটারগান, ১ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 November 2018

রূপগঞ্জে বাবলু গড়ামি নামে এক যুবক অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার

www.narayanganjbarta24.com