খেলা রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতল দাউদপুর

রূপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতল দাউদপুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে জয়লাভ করেছে দাউদপুর ইউনিয়ন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় দাউদপুর ইউনিয়ন ৪-১ গোলের ব্যবধানে রূপগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, তারাবো পৌর মেয়র হাছিনা গাজী, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের উপঅর্থবিষয়ক সম্পাদক ইমন হাসান, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, আরিফুল হক সাগর, আনোয়ার মেম্বার, নাহিদ সরকার শিপন, প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 September 2019

রূপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতল দাউদপুর

www.narayanganjbarta24.com