রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ফসলি জমি না কিনেই বালু ভরাটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

রূপগঞ্জে ফসলি জমি না কিনেই বালু ভরাটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, গোলাকান্দাইল ও ভোলাব ইউনিয়নের ভালুকাবো, কেশরাবো, দীঘলিয়া, নোয়াগাঁও, ছোট নওপাড়া মৌজাসহ আশপাশের এলাকার কৃষি ও তিন ফসলি জমি জোরপূর্বক বালু ভরাটের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় আবাসন প্রকল্প আমেরিকান সিটির বিরুদ্ধে তারা এ মানববন্ধন করে।

আধুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন কৃষক আব্দুল খালেক, মঞ্জুর হোসেন, আরিফ মোল্লা, শরীফ সরকার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ফাইজুল মোল্লা ও বাচ্চু মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবাসন প্রকল্প আমেরিকান সিটি না কিনেই কৃষি ও তিন ফসলি জমিতে জোর পূর্বক বালু ভরাট করছে। একদিকে বালু ভরাট অন্যদিকে ড্রেজারের নির্গত পানিতে তলিয়ে যাচ্ছে আশপাশের এলাকা। তাতে কৃষকদের দুর্ভোগ বেড়েই চলছে। আর প্রতিবাদ করলেই তাদের হামলা-মামলার শিকার হতে হচ্ছে। অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় অবরোধ করা হবে।

অবৈধ ভাবে বালু ভরাটকারী আবাসন প্রকল্প আমেরিকান সিটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি কিনেই নিয়ম অনুযায়ী বালু ভরাট করা হচ্ছে। কৃষকদের কিংবা অন্যের জমিতে জোর করে বালু ভরাটের অভিযোগ সত্য নয়।

About the author

SOFT PRO IT