রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ভাসানী (৪০) নামে এক রাজমিস্ত্রী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন, আরো অন্তত ৫ জন। সোমবার দুপুরে উপজেলার সুলিপিনা এলাকার কুড়িল বিশ^রোড সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত ভাসানি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চোরামপুর চন্দ্রীপুর এলাকার মঈন উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করে রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে ভাসানি কুড়িল বিশ^রোড থেকে ফিটনেসবিহীন একটি প্রাইভেটকার যোগে ভুলতার দিকে আসতেছিলেন। দুপুরে সুলিপিনা এলাকার কুড়িল বিশ^রোড সড়কের ভুইয়া বাড়ী ব্রিজ এলাকায় পৌছাবামাত্র প্রাইভেটকারের সঙ্গে অপর দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ বেঁধে যায়। এসময় ঘটনাস্থলেই রাজমিস্ত্রি শ্রমিক ভাসানি নিহত হন। এসময় প্রাইভেটকার ও মাইক্রোবাসে থাকা আরো অন্তত ৫ জন গুরুতর আহত হন। তাদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 July 2017

রূপগঞ্জে প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-১

www.narayanganjbarta24.com