রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রাইভেটকার মটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত-১

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটর সাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম সরকার (৩৫) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। ১৭ আগস্ট শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড  (তিনশফিট) সড়কের ভোলানাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সরকার খিলক্ষেত থানার মধ্য কাওলা এলাকার সুজন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার এসআই শাহজান খান জানান, শনিবার বিকাল ৪ টার দিকে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (তিনশফিট) সড়কের ভোলানাথপুর এলাকায় মোটর সাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহীম সরকার নিহত হয়।

এসময় আহত হয় মোটর সাইকেল অপর আরোহী আরিফ, প্রাইভেটকারের যাত্রী বাড্ডা থানা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ড্রাইভার জালাল, আশরাফ। তাৎক্ষনিকভাবে বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের রাজধানীর আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিজানুর রহমানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে নিহত ইব্রাহীম সরকার ও দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT