রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ লাখ টাকা ছিনতাই করেছে । বুধবার দুপুর ২ টার দিকে কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ব্যবসায়ী গুপিনাথ জানায়, তিনি  কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় মুদি মনোহরীসহ ভ্যারাইটিস ষ্টোর দিয়ে ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে ভুলতা শাখার ব্রাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ২ লাখ টাকা উঠিয়ে সিএনজিযোগে কাঞ্চন মায়ারবাড়ি আসে। সিএনজি থেকে নামার পর একটি প্রাইভেটকার থেকে অস্ত্রধারী ৩/৪ লোক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তার সঙ্গে থাকা ব্যাংক থেকে উঠানো ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা প্রাইভেটকারযোগে পালিয়ে যায়।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গঠনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘঠনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের গ্রেফতারও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 April 2020

রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

www.narayanganjbarta24.com