রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পৃথকস্থানে অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার -৩

রূপগঞ্জে পৃথকস্থানে অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার -৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ নভেস্বর  সোমবার সকালে উপজেলার পুর্বাচল ৩০০ফিট এলাকার নীলা মার্কেট ও কাঞ্চন পৌরসভার  চাঁন টেক্সটাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নয়ন মিয়া বাগবের এলাকার শহিদুল্লার ছেলে, ইমন মিয়া একই এলাকার ইয়ার হোসেনের ছেলে ও ব্যাবসায়ী জিয়াউদ্দিন নরসিংদী জেলার গয়নারগাও এলাকার মৃত তমিজউদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলা বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। সোমবার সকালে উপজেলার পৃথক স্থানে অভিযানে পরিচালনা করে নয়ন মিয়াকে ১৫ পিস, ইমন মিয়াকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও জিয়াউদ্দিনকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT