রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পূবালী ব্যাংকের ৪৭১ তম শাখার উদ্বোধন

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূবালী ব্যাংকের ৪৭১ তম ভুলতা শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অলের উপ-মহা ব্যবস্থাপক রতন কুমার শীলের সভাপতিত্বে উপজেলার ভুলতা এলাকায় এ শাখার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সেবা ও উন্নয়ন বিভাগের প্রধান মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গাউছিয়া মার্কেট মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক হাজ্বী ইলিয়াছ ভুইয়া, নূর হোসেন ভুইয়া, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, আলী ওসমান মাষ্টার, আলম হোসেন, জাকির হোসেন প্রমূখ।

About the author

SOFT PRO IT