রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তি, গ্রেফতার-১

রূপগঞ্জে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তি, গ্রেফতার-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। প্রকাশ্যে মাদক বিক্রির সময় তাকে ধরে ফেললে পুলিশের সঙ্গে এ ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ওই মাদক ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নাজমুল (২৪)। তার বাড়ি তারাব পবনকুল এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাব-বিশ্বরোডসহ আশপাশের এলাকায় বেশ কিছু দিন ধরে নাজমুলসহ তার লোকজন ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার রাত ১১টার দিকে তারাব-বিশ্বরোড এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের এএসআই জহিরুলসহ পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন। এ সময় পুলিশের কাছে সংবাদ আসে নাজমুল প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় নাজমুলসহ তার লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে নাজমুল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানা পুলিশের এএসআই জহিরুল বলেন, প্রকাশ্যে মাদক বিক্রির সময় নাজমুলকে ধরে ফেললে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT