নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৪

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, আব্দুল কাসেমের ছেলে জয়নাল আবদীন, গোলজার হোসেনের স্ত্রী সাহিদা বেগম, আকবর ব্যপারীর ছেলে রতন মিয়া, জুলহাসের ছেলে রিপন মিয়া, আব্দুল বারেকের ছেলে আক্তার হোসেন, তোতা মিয়ার ছেলে বিল্লাল হোসেন, সিকিম আলীর ছেলে আব্দুর রশিদ, সিদ্দিক মিয়ার স্ত্রী মর্জিনা, আব্দুল জাব্বারের ছেলে সুমন মিয়া, মকবুল হোসেনের ছেলে হিমেল, আলিকের ছেলে শাওন, শিল্পী বেগম, ও দক্ষিন রূপসী এলাকার ফাইজুদ্দিন মিয়ার ছেলে নাজিমউদ্দিন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, আমি পুরো রূপগঞ্জের প্রতিটি মাদকের স্পটে অভিযান চালিয়ে রূপগঞ্জকে মাদকমুক্ত করবো। রূপগঞ্জে মাদক থাকবে নয়তো আমি থাকব। এর আগেও চনপাড়ায় বেশ কয়েকবার অভিযান করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছি। রূপগঞ্জে কোথাও মাদক ব্যবসায়ীদের  ঠাই হবে না । রূপগঞ্জের মাদক ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2019

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৪

www.narayanganjbarta24.com