রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের ফলদ ও ঔষধি গাছের চারা রোপন

রূপগঞ্জে পুলিশের ফলদ ও ঔষধি গাছের চারা রোপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। ১লা আগস্ট সোমবার রূপগঞ্জ থানা ভবনের আশপাশসহ রূপগঞ্জ-কালিগঞ্জ ও রূপগঞ্জ-ডেমরা সড়কে এ বৃক্ষরোপন করা হয়। থানা ভবন মিলনায়তনে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ।

সভায় বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, শায়লা শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন সহ প্রমুখ। পরে বৃক্ষরোপন, থানা ভবন মিলনায়তন উদ্বোধন ও গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রূপগঞ্জ থানার এএসআই সাজ্জাদ হোসেনের পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT