রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুকুরে বিষ ঢেলে ২ লাখ টাকার মাছ নিধন

রূপগঞ্জে পুকুরে বিষ ঢেলে ২ লাখ টাকার মাছ নিধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুরে বিষ ঢেলে ২ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বত্তরা। ২১ই মার্চ রবিবার রাতে উপজেলার মুড়াপাড়া নগর এলাকায় ঘটে এই ঘটনা ।

মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী মানিক মিয়া জানান, তিনি মুড়াপাড়া উপজেলা সংলগ্ন নগর এলাকায় স্থানীয দিপু ভুইয়ার পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছিলেন। রবিবার রাতে কে বা কারা পুকুরের পানিতে বিষ ঢেলে দেয়। এতে তার পুকুরের ২২ মন মাছের পোনা মরে পানিতে ভেসে উঠে। এতে তার ২ লাখ টাকার ক্ষতি হযেেছ বলে দাবি করেন মানিক মিয়া।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT