রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পিস্তল ও গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

রূপগঞ্জে পিস্তল ও গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ রূপগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী হুমায়ুন কবির মিঠুকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ সিপিসি-২ এর চৌকস দল। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে পূর্বাচল উপশহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক দোকানের ভিতর থেকে গ্রেফতার করা হয়। সে গোবিন্দপুর এলাকার তারাজদ্দিনের ছেলে।

র‌্যাব-৩ এর সুবেদার সহিদ উল্লাহর রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, হুমায়ুন কবির মিঠু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে র‌্যাবের চৌকস দল তাকে গ্রেফতার করে। তাকে শনিবার রাত সাড়ে ৭ টায় রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT