রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পালিত হয়েছে ট্রাফিক সপ্তাহ

রূপগঞ্জে পালিত হয়েছে ট্রাফিক সপ্তাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সারাদেশের মতো রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে ট্রাফিক সপ্তাহ পালন করেছে ট্রাফিক পুলিশ। রোববার (৫ আগস্ট) উপজেলার গোলাকান্দাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহবুব শাহ্ এর উদ্যোগে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ।

দিবসটি উপলক্ষে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করেছে। এসময় এলাকার  মহাসড়কে প্রতিটি গাড়ির ফিটনেস ও লাইসেন্স চেক করা এবং যে কোনো ট্রাফিক আইন লঙ্গন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে যৌথ অভিযান করেছে গোলাকান্দাইল ট্রাফিক পুলিশ। এছাড়া কয়েকটি ফিটনেস বিহীন ও লাইসেন্স বিহীন গাড়ির মামলা দিয়েছেন ট্রাফিক পুলিশ।

About the author

SOFT PRO IT