রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩০ই এপ্রিল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকার কবির হোসেনের স্ত্রী তার শিশু পুত্র (৫) নিয়ে শিশুটির নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকালে জিসান তার মামাতো ভাই পানাউল্লাহর ছেলে তুরাগকে (৫) বাড়ীর পাশে খেলা করছিলো। এরপর থেকে তারা নিখোঁজ হয়। রাতে দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন পুকুর থেকে শিশু দুটির  লাশ উদ্ধার করে।

About the author

SOFT PRO IT