নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে রাজু মিয়া নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জুলাই শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার জমসেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল হক জানান, গোলাকান্দাইল নতুন বাজার এলাকার জমসেদ আলীর বাড়িতে লম্পট রাজু মিয়া একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে। ঐ বাড়িতেই শিশুটির মা-বাবাও একটি কক্ষ ভাড়ায় থেকে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকুরী করেন। প্রতিদিনের মতো তারা গার্মেন্টস এ চলে যান। এই সুযোগে লম্পট রাজু মিয়া ৫ বছরের শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।

শিশুটির চিৎকার শুনে পাশের কক্ষের লোকজন লম্পট রাজু মিয়াকে আটক করে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গঠনাস্থলে পেেৈছ লম্পট রাজু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুকনুরপুর এলাকার মোসলেম আলীর ছেলে। এ ব্যাপরে রূপগঞ্জ থানায় মামলা প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT