রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নৌকার পক্ষে মহিলা লীগের গনসংযোগ

রূপগঞ্জে নৌকার পক্ষে মহিলা লীগের গনসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর পক্ষে গনসংযোগ করেছেন মহিলা লীগ নেত্রীরা।

সোমবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ, পাচাইখা, ভায়েলা, মিয়া বাড়ি, টেকপাড়া, সোনাব, আউখাবোসহ বিভিন্ন এলাকায়গনসংযোগ করেন তারা। গনসংযোগে উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর নেতৃত্বে উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক শীলা রানী পাল, বৃষ্টি আক্তার, লাভলী মানিক, রেহেনা আক্তার প্রমূখ।

About the author

SOFT PRO IT