রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণ, আসামী পলাতক

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জীবনের তেলের মিলের নারী শ্রমিক (১৬) গত ১২ জানুয়ারি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা মানিক মিয়া বাদী হয়ে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ধর্ষক রাব্বি মিয়া ও তার খালাকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক রাব্বি মিয়ার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মাছুমপুর এলাকায়। সে তারাবো দক্ষিণপাড়া বালুরমাঠ এলাকার আব্দুল হাইয়ের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ধর্ষক রাব্বি মিয়া ও তার সহযোগীরা ওই নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নেয়। পরে নারী শ্রমিককে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা গ্রামের রাব্বি মিয়ার খালা নাজমা বেগমের বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে রাব্বি মিয়া নারী শ্রমিককে রাতভর ধর্ষণ করে। ১৩ জানুয়ারি ধর্ষিতার পরিবারের লোকজন নারী শ্রমিককে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে।

এ বিষয় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় রাব্বি মিয়া ও তার খালা নাজমা বেগমকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

About the author

SOFT PRO IT