রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জান্নাতি বেগমকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার পর্শি কুমারটেক এলাকার ১১ নং সেক্টরে এ ঘটনা ঘটে।

আহত নুর ছালামের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিনি পূর্বাচল উপশহরে প্লটের ঠিকাদারী কাজ করে আসছে। বুধবার সকালে পূর্বাচল উপশহরে পর্শি বাজারের কুমারটেক এলাকার ১১ নং সেক্টরের একটি প্লটের কাজ করছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সামছুল মিয়া, মোমেন মিয়া, মামুন মিয়া সহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাউন্ডারী করার কাজে বাধা দেয়। নুর ছালাম এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। নূর সালামের ডাকচিৎকারে বড় ভাই নূর মোহাম্মদ ও তার স্ত্রী জান্নাাত বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরও পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন জান্নাতি বেগমকে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান , অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2018

রূপগঞ্জে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

www.narayanganjbarta24.com