রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নব-নির্বাচিত ভাইস চেয়াম্যানকে সংবর্ধণা

রূপগঞ্জে নব-নির্বাচিত ভাইস চেয়াম্যানকে সংবর্ধণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে। ১৩ জুলাই শনিবার দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধণা দেয়া হয়।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম। সঞ্চালনায় ছিলেন মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজিব।

অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল-মামুন, ফরহাদ শিকদার, সাইফুল ইসলাম তুহিন, নজরুল ইসলাম নাঈম, সামিউল হক শ্যামল, শাকিল আহমেদ আরিফ, খন্দকার তারেক আহমেদ, তাসমিউস সিয়ামসহ মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

About the author

SOFT PRO IT