রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালী

রূপগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নবম শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ র‌্যালী করেছে নোয়াপাড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা।

১২ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ প্রতিবাদ র‌্যালী বের হয়। উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে লম্পট পারভেজ নবম শ্রেনিতে পড়ুয়া  মাদ্রাসা শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে ধর্ষন করে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতিবাদ র‌্যালীতে বক্তব্য রাখেন, নোয়াপাড়া ইসলামীয়া মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, কাউন্সিলর আনোয়ার হোসেন, রুহুল আমিন ফারাজী, সুলতানা পারভীন, আমজাদ হোসেন, আয়ুব আলী প্রমূখ। প্রতিবাদ র‌্যালীতে বক্তারা বলেন, লম্পট পারভেজকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

About the author

SOFT PRO IT