রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি বিতরণ

রূপগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের পবন কুল এলাকায় নাজনীন প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি (অন্ধ সহায়ক লাঠি) বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। স্থানীয় সমাজসেবক কে এম আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  শিল্পপতি শারমীন আক্তার, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা নাজনীন আক্তার প্রমূখ।

এ সময় প্রতিবন্ধিদের সুবিধার্থে ফাউন্ডেশনের।  সাজেদা বিশেষায়িত স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য  উদ্যোগে নেন কর্তৃপক্ষ।

প্রধান অতিথি কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম তাঁর বক্তব্যে বলেন, সমাজসেবা করতে মনকে নিয়োজিত করলেই হয়। দেশের ষোল কোটি মানুষ দুটি করে ভালো কাজ করলেও ৩২ কোটি  ভালো কাজ হবে। এভাবে মানুষের সেবায় বিত্তশালীরা   এগিয়ে বিশেষ ভুমিকা রাখলে অসহায়দের দু:খ দূর হবে।

About the author

SOFT PRO IT