রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল সাত্তার নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল সাত্তারের মৃত্যু হয়। আব্দুল সাত্তার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী জয়নব বেগম জানান, সোমবার রাতে তার স্বামী আব্দুল সাত্তার বাড়ি যাওয়ার পথে বাঘমোচরা এলাকায় একদল দুর্বৃত্ত পথরোধ করে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাথারিভাবে হাতুড়িপেটা ও জোর করে বিষাক্ত কিটনাশক পান করিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা ও পরিবারের লোকজন আব্দুল সাত্তারকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন এখনো লিখিত অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT