রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ থানা পুলিশ মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিক্তিতে সোমবার গভীর রাতে ঐ এলাকার মোমেনের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোমেন মিয়া দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত রাকিব উপজেলার মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে ও  ফজুলল হকের ছেলে রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিমউদ্দিন জানান, রবিবার রাতে রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আনিছুর রহমান মাছিমপুর এলাকার সন্ত্রাসী রাকিব ও রনিকে গ্রেফতার করে। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের তথ্য অনুসারে উপপরিদর্শক নাজিমউদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক ফরিদ হোসেন, আনিছুর রহমানসহ একদল পুলিশ সোমবার গভীর রাতে মাছিমপুর এলাকার মোমেনের বাড়িতেঅভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রূপগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্রধারী মোমেন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ি থেকে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চুরি, ছিনতাই, অস্ত্র মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মোমেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT