রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই শিশু অপহরণ মামলায় বাদলের ১৪ বছরের কারাদণ্ড

জেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ দুই শিশুকে অপহরণের ঘটনায় বাদল (৪০) নামের এক ব্যক্তির ১৪ বছরের কারাদন্ড ও ৩০হাজার টাকার জরিমানার রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি ৩ আসামির বেকুসুর খালাস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিনের আদালত আসামির অনপুস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মো. বাদল উপজেলার গঙ্গানগর এলাকার মৃত লফিত মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের (পিপি) এড. রকিবুউদ্দিন আহম্মেদ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৬ রূপগঞ্জ থানার দুই শিশুকে অপহরণের মামলা মো. বাদল নামের এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আসামির অনপুস্থিতিতে ৫জন সাক্ষির সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রধান করা হয়। এবং হাফসা, আকলিমা ও সাইফুল নামে তিনজন দোষী সাবস্থ না হওয়ায় তাদের খালাশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকা হাবিবুর রহমানের ছেলে সোহান (৪) ও ওয়াসিম মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৯)কে অপহরণ করা হয়। পরপরই লতু মিয়ার স্ত্রী তাসলিমা আকলিমা ও বাদল মিয়ার স্ত্রী হাফসা আক্তার ও সাইফুল নামে তিনজনকে আটক করে পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, অপহরণের দিন সন্ধ্যা ৬টার দিকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে হাফসা আক্তার ও তাসলিমা আক্তারের সহযোগিতায় বাদল মিয়া, রাজু মিয়াসহ একদল অপহরণকারী শিশু সোহান ও সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়।

পরে ওই দুই শিশুর পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণের টাকা না দেওয়া হলে শিশুদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 March 2020

রূপগঞ্জে দুই শিশু অপহরণ মামলায় বাদলের ১৪ বছরের কারাদণ্ড

www.narayanganjbarta24.com