রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিরাজুল ইসলাম ও লিটন মিয়া নামে  দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে দুই মাদক ব্যবসায়ীকে এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম উপজেলার তারাব পৌরসভার পবনকুল এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও সোনারগাঁ উপজেলার মালিপাড়া এলাকার খেদমত আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, সিরাজুল ইসলাম ও লিটন মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ২০ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমানিত হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের নারায়নগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT